eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহকুমা আদালতে প্রচারে মন্ত্রী

দুর্গাপুর মহকুমা আদালতে প্রচারে মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্য বার কাউন্সিলের নির্বাচন হতে চলেছে আগামী মাসের ৯ এবং ১০ তারিখ। সেই উপলক্ষ্যে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে প্রচার সারলেন রাজ্যের আইন, বিচার ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। তিনি বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে দেখা করেন এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আইনজীবীদের কাছে আবেদন জানান।

এদিনের প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা এবং সংগঠনকে আরো শক্তিশালী করার বার্তা দেওয়া হচ্ছে।” মন্ত্রী আরো বলেন, “বার কাউন্সিল নির্বাচন শুধু একটি সাংগঠনিক প্রক্রিয়া নয়, এটি আইনজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিন তিনি দুর্গাপুর মহকুমার নতুন আদালত ভবনে আইনজীবীদের বসার জায়গা সংক্রান্ত সমস্যার বিষয়টি উল্লেখ করেন এবং আশ্বাস দেন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।আদালত চত্বরে পরিকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সুবিধা বৃদ্ধির ব্যাপারেও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এদিন মন্ত্রীর প্রচারকে ঘিরে দুর্গাপুরের আইনজীবী মহলে যথেষ্ঠ উৎসাহ লক্ষ্য করা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments