eaibanglai
Homeএই বাংলায়শিশু যৌন হেনস্তায় কড়া পদক্ষেপ সাংসদ কীর্তি আজাদের, গ্রেফতার অভিযুক্ত

শিশু যৌন হেনস্তায় কড়া পদক্ষেপ সাংসদ কীর্তি আজাদের, গ্রেফতার অভিযুক্ত

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- শিশু যৌন হেনস্তায় দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের কড়া পদক্ষেপ। প্রায় দেড় মাস পর ধরা পড়ল অভিযুক্ত।

প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি ঝা আজাদ দুর্গাপুর শিল্পাঞ্চলের সকল ইউটিউবার ডিজিটাল মিডিয়া কর্মী ও ইনফ্লুয়েন্সারদের সাথে এক চা চক্রে মিলিত হন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান দেন ও আগামী দিনে তার উন্নয়নের পরিকল্পনার কথা জানান। উক্ত ওই চা চক্রের অনুষ্ঠান শেষ হতেই এক মাঝ বয়স্ক দম্পতি সাংসদের দ্বারস্থ হন এবং তাদের শিশু কন্যাকে বিচার দেওয়ার অনুরোধ জানান।

ওই দম্পতি জানান, তারা দুর্গাপুর ইস্পাত নগরীর অদূরে কমলপুর গ্রামের জোড়া পুকুর এলাকার বাসিন্দা। তাদের দশ বছরের এক কন্যা সন্তান রয়েছে। তারা দুজনেই কর্মরত হওয়ায় কাজের সূত্রে সারাদিন বাইরে থাকান। তাই মেয়ে একা বাড়িতে ঠাকুর কাছে থাকে। মাস দেড়েক আগে গত ১১ জানুয়ারি তাদের মেয়েকে বিড়াল ছানা দেখানোর নাম করে প্রতিবেশি এক যুবক নারায়ণ মজুমদারে নিজের বাড়িতে নিয়ে যায় ও যৌন হেনস্থা করে। তাদের মেয়ের কান্নার আওয়াজ শুনে আশেপাশের লোকজন চলে এলে বাড়ি থেকে পালায় ওই যুবক। পরদিন দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন দম্পতি। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে এবং অভিযুক্তের খোঁজে স্থানীয় একটি কারখানায় (যেখানে ওই যুবক কাজ করে) হানা দিলে সেখান থেকেও পালিয়ে যায় সে। তার পর প্রায় দেড় মাস কেটে গেলেও যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দম্পতির দাবি পুলিশ শুধু বাবার অভিযুক্তের মোবাইল ফোন ট্র্য়াকিং করে খোঁজ করছে বলে তাদের চুপ করিয়ে রাখছে।

বিষয়টি জানতে পেরেই তৎপরতা দেখান সাংসদ এবং সঙ্গে সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তকে ফোন করে ঘটনার উপযুক্ত তদন্ত ও দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার আবেদন জানান। সাংসদের কড়া মনোভাবের ফলে পুলিশ তৎপরতার সাথে বিভিন্ন জায়গায় জোর তল্লাশি চালায় এবং হুগলির গুরাপ থেকে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে।

অবশেষে অভিযুক্ত গ্রেফতার হওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই দম্পতি এবং জানান, এতদিন অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় তারা ভয়ে ছিলেন। তারা জানান, অভিযুক্ত গ্রেফতার হওয়ায় তাদের মেয়ের পাশাপাশি এলাকার অন্যান্য শিশু, কিশেরী, তরুণীরাও সুরক্ষিত থাকবে। তারা চান না তাদের মতো ঘটনা আর কারো সঙ্গে ঘটুক। পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments