eaibanglai
Homeএই বাংলায়কোনটি মানুষের ইচ্ছা ও কোনটি ঈশ্বরের ইচ্ছা কীভাবে বুঝবো!

কোনটি মানুষের ইচ্ছা ও কোনটি ঈশ্বরের ইচ্ছা কীভাবে বুঝবো!

সঙ্গীতা চৌধুরীঃ- জীবনে চলার পথে আমাদের বারংবার মনে হয় যে কোনটি ঈশ্বরের ইচ্ছা এবং কোনটি আমাদের ইচ্ছা সেটা আমরা বুঝতে পারিনা। যারা ভক্ত তারা তো বলেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে নানান রকম প্রশ্ন উঁকি দেয়। যদি আপনার মনেও এরকম প্রশ্ন থাকে তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই লেখা। ‌

একবার একজন প্রশ্ন করেছিলেন,‘ ঈশ্বরের ইচ্ছা ও আমার ইচ্ছার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো?’এর উত্তরে
স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেছেন,“ অতি উচ্চ আধ্যাত্মিক স্তরেই বোঝা যায় ঈশ্বরের ইচ্ছা কি। সাধারণভাবে আমাদের পক্ষে তা বুঝতে পারা কঠিন। সেজন্য নিজের বিবেকের দিকে তাকিয়ে কাজ করাই ভাল।”

তাহলে কাজ কীভাবে করা উচিত এই প্রসঙ্গে মহারাজ বলেছেন, “আমি নিজে ঈশ্বরের ইচ্ছা নিয়ে মাথা ঘামাই না। Common sense, কর্মে শ্রেয় ও প্রেয় বিচার, অন্যের ক্ষতি না করে ভাল করার চেষ্টা, এর ভিত্তিতেই কাজ করার চেষ্টা করি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments