সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- আসন্ন মহরম উপলক্ষে দুর্গাপুরে কোকওভেন থানার পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে,শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না এবং কোনো ধরনের অস্ত্র নিয়েও বের হওয়া যাবে না। সভা থেকে এলাকায় শান্তিপূর্ণভাবে মহরম পালনের আহ্বান জানানো হয়।
বুধবার থানায় অনুষ্ঠিত এই শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন কোকওভেনথানার অধীন তিনটি মহরম কমিটির প্রতিনিধিরা ,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়,সিআই বুদবুদ অর্চিষ্মান মন্ডল,কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি,ওসি ট্রাফিক মুচিপাড়া শিব নন্দন দুবে,সাব ইন্সপেক্টর রিন্টু মাহাতো সহ এলাকার একাধিক বিশিষ্টজনেরা।

















