eaibanglai
Homeএই বাংলায়তৃণমূলের পাল্টা মিছিল, বিজেপিকে চ্যালেঞ্জ মন্ত্রীর

তৃণমূলের পাল্টা মিছিল, বিজেপিকে চ্যালেঞ্জ মন্ত্রীর

সংবাদদাতা, আসানসোল -: ‘সার’-এর অজুহাতে নির্বাচন কমিশনকে সামনে রেখে কেন্দ্র সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে- এই অভিযোগ তুলে শনিবার বিকেলে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র ৪৮ ঘন্টার মধ্যে আসানসোলে পাল্টা মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আসানসোলের বুধা ময়দান থেকে শুরু হয়ে এই মিছিল হটন রোড হয়ে জিটি রোডের বাসস্ট্যান্ডে আসে। মিছিলে অন্যান্যদের সঙ্গে অংশগ্রহণ করেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, গুরুদাস চট্টোপাধ্যায় প্রমুখ।

মিছিলের শেষে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, বিজেপি জানে বিধানসভা নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই ‘সার’-এর অজুহাতে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম মুছে ফেলার চেষ্টা করছে। তারই প্রতিবাদে এই সভা। তার চ্যালেঞ্জ, এভাবে মমতা ব্যানার্জ্জীকে হারানো যাবে না। ২৫০ র বেশি আসন পেয়ে চতুর্থ বারের জন্য তিনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন।

মন্ত্রী ঠাট্টা করে বলেন, দু’দিন আগে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় দশ জনেরও কম লোক উপস্থিত ছিলেন। যারা এসেছিলেন তাদের টাকা দিয়ে নিয়ে আসতে হয়েছিল। নেতারা সবাই বাইরের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments