eaibanglai
Homeএই বাংলায়আসানসোলের জঙ্গল থেকে উদ্ধার এক বৃদ্ধা ও পোষ্যর দেহ

আসানসোলের জঙ্গল থেকে উদ্ধার এক বৃদ্ধা ও পোষ্যর দেহ

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের জঙ্গল থেকে উদ্ধার হল এক বৃদ্ধা ও তার পোষ্যর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত ওয়েস্ট রাঙ্গামাটিয়া এলাকায়।

জানা যায় ওয়েস্ট রাঙ্গামাটিয়া আদিবাসী পাড়ার বাসিন্দা বছর ষাটের সুন্দরী মাহাতে একাই থাকতেন। সঙ্গী বলতে ছিল পোষ্য কুকুর। তার এক মাত্র মেয়ের বিয়ে হয়েছে ঘিয়াডোবা এলাকায়। মাঝে মধ্যে মেয়ে ও জামাই আসতো সুন্দরীর কাছে, তিনিও মাঝে মধ্যে মেয়ের বাড়ি যেতেন। তবে প্রতিবেশীদের দাবি বৃদ্ধা বেশিরভাগ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন ও নিজের পোষ্যকে নিয়ে এলাকায় ঘুরে বেরাতেন। এরই মধ্যে সোমবার দুপুরে জঙ্গল থেকে দূর্গন্ধ পেয়ে এলাকাবাসীরা গিয়ে দেখে তাদের গ্রামের বৃদ্ধা সুন্দরী মাহাতো ও তার পোষা কুকুর মৃত পড়ে রয়েছে। খবর দেওয়া হয় রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশকে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এদিন মৃতা সুন্দরী মাহাতোর জামাই জানান তার শাশুড়ি মা নেশা করতেন, তাই নেশার ঘোরেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পোষা কুকুরটির মৃত্যু কীভাবে হল তা নিয়ে ধন্দ কাটেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments