eaibanglai
Homeএই বাংলায়বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা

সংবাদদাতা,আসানসোলঃ- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল ইসিএল-এর কুনুস্তোরিয়া এলাকার নর্থ সিয়ারসোল খোলামুখ খনিতে। শুক্রবার এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। মৃতের নাম সজল বাউরি (৩৬)। তিনি বল্লভপুর পঞ্চায়েতের সাহিবগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, ওই ঠিকা শ্রমিক এদিন খনিতে কাজ করার সময় হঠাৎই তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর ক্ষুব্ধ মৃত শ্রমিকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ইসিএল-এর আঞ্চলিক হাসপাতালে মৃতদেহ রেখে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিক্ষোভকে ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments