eaibanglai
Homeএই বাংলায়জোর করে জমি জবরদখলের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের

জোর করে জমি জবরদখলের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– জবরদখল করে রাখা জমি থেকে সরে যাওয়ার দাবিতে অশান্তি ছড়াল দুর্গাপুরে। ঘটনা শহরের ২০ নং ওয়ার্ডের ভিরঙ্গি এলাকার।

স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক বছর আগে ভিরঙ্গি এলাকার জিটি রোডের পাশে প্রায় পাঁচজন ২৯ কাঠা জমি কিনেছিলেন। কয়েক বছর পর জমির মালিকরা জানতে পারেন যে সজল চ্যাটার্জি এবং কপিল মুখার্জি অবৈধভাবে আশেপাশের কিছু জমি দখল করে সেখানে অস্থায়ী বাড়ি তৈরি করেছেন। এর ফলে, লোকজন তাদের জমি ছেড়ে দেওয়ার দাবি জানাতে শুরু করেন। অভিযোগ সেই জমি এখনও দখল করে রেখেছেন ওই জমি মালিকেরা। অভিযোগকারীরা পৌরসভা প্রশাসক এবং বিভাগীয় কর্মকর্তাদের কাছে একটি অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন।

এদিকে শনিবার সকাল থেকে অবৈধভাবে দখল করে রাখা জমি ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। খবর পেয়ে এলাকায় ছুটে যায় ফদিপুর ফাঁড়ির পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়।

অন্যদিকে যাদের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ সেই জমি মালিক সজল চ্যাটার্জি এবং কপিল মুখার্জি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন কোন জমি জবরদখল করে রাখা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments