eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে শেষ লগ্নের ভোটের প্রচারে সংঘর্ষ, উত্তেজনা

দুর্গাপুরে শেষ লগ্নের ভোটের প্রচারে সংঘর্ষ, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকালই শেষে হয়েছে বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচার। আর এই প্রচারের শেষ লগ্নে তৃণমূল-বিজেপি দুই দলের সংঘর্ষ ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একদিকে তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে বিজেপি শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে।

মঙ্গলবার বিকেলে ইস্পাত নগরীর জে সি বোস এলাকায় দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রোড শো চলছিল। রোড শো স্থানীয় একটি তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপি কর্মীদের “জয় শ্রীরাম” স্লোগানের পাল্টা হিসেবে তৃণমূল সমর্থকরা “জয় বাংলা” স্লোগান দিতে শুরু করেন। এর জেরে দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি ক্রমশ সংঘর্ষে রূপ নেয় । খবর পেয়ে এলাকায় ছুটে যায় দুর্গাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজেপির অভিযোগ, তৃণমূলের তরফে লাঠি নিয়ে হামলা চালানো হয় তাদের কর্মীদের ওপর। সংঘর্ষে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, তারা শুধু স্লোগান দিয়েছিলেন, তার জেরে কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়তা দেখিয়ে লাঠিচার্জ করেছে। তাদেরও কয়েকজন আহত হয়েছে বলে দাবি করা হয়।

অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভোটের আগে এই সংঘর্ষকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments