eaibanglai
Homeএই বাংলায়নাবালিকা নির্যাতন: দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও

নাবালিকা নির্যাতন: দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও

সৌভিক সিকদার, বোলপুর -: বীরভূমের শান্তিনিকেতনে এক নাবালিকা নির্যাতনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল থানা চত্বর। সোমবার, ‘বহ্নিশিখা’ নারী নিগ্রহ প্রতিবাদ কমিটির নেতৃত্বে কয়েক’শ গ্রামবাসী এবং নির্যাতিতার পরিবার শান্তিনিকেতন থানায় বিশাল বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এই আন্দোলনকে কেন্দ্র করে দিনভর রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

​ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। শান্তিনিকেতনের একটি বেসরকারি হোমে ওই নাবালিকা শারীরিক নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ ওঠে। প্রতিবাদীদের দাবি, পুলিশ প্রকৃত দোষীদের আড়াল করছে। উল্টে নির্যাতিতার মামাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। এদিন বিক্ষোভকারীরা ধৃত আত্মীয়ের নিঃশর্ত মুক্তি এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন। ​কমিটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এই আন্দোলন রাজ্যব্যাপী ছড়িয়ে পড়বে। পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হলেও এলাকা এখনও থমথমে। নারী নিরাপত্তা এবং হোমের অব্যবস্থা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল এই ঘটনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments