নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল অন্ডাল গ্রামের ঘোষ পাড়া এলাকায়। মৃত যুবকের নাম রবি ঘোষ (৩৫)। রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। আজ ভোরে তার মৃতদেহ স্থানীয় মুছবাঁধ পুকুর পুকুরে ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা।
জানা গেছে ওই যুবক ঘোষ পাড়ায় তার শ্বশুরবাড়িতে এসেছিলেন। গতকাল দুপুরেও তিনি মদ্যপ অবস্থায় পুকুরে স্নান করতে নামেন এবং জলে তলিয়ে যান। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও গতকাল তার কোনো হদিস পাওয়া যায়নি। আজ ভোরে তার দেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সাহায্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

















