eaibanglai
Homeএই বাংলায়জীবনযুদ্ধে জয়ী হতে গেলে কেমন প্রস্তুতি প্রয়োজন? জানুন ধর্ম কথায়

জীবনযুদ্ধে জয়ী হতে গেলে কেমন প্রস্তুতি প্রয়োজন? জানুন ধর্ম কথায়

সঙ্গীতা চৌধুরীঃ- আমরা অনেক সময় জীবনে চেষ্টা করেও বিফল হই। তখন আমাদের মন ভেঙে যায়, আমরা মানসিকভাবে কোথাও গিয়ে ভীষণ দুর্বল হয়ে পড়ি। কিন্তু কিছু কিছু মানুষ আবার দেখি তারা দিনশেষে সফল হন। কিন্তু কীভাবে তারা সফল হন ? সেই সফলতার সূত্র আমরা অনেকেই জানিনা। আসলে আমাদের জীবনের যুদ্ধ হোক অথবা ভক্তির মার্গ সব ক্ষেত্রেই জিততে হলে একটা নাছোড়বান্দার মানসিকতা প্রয়োজন তাহলে আমরা সর্বক্ষেত্রে জয়ী হতে পারব। আর এই মানসিক অভ্যাস‌ই আমাদের সর্বক্ষেত্রে সর্ব কাজে জয়ী হতে সহায়তা করে।

ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব একবার বলেছিলেন, “যেমন সাঁতার দিতে হলে আগে অনেক দিন ধরে জলে হাত- পা ছুঁড়তে হয়, এক বারেই সাঁতার দেওয়া যায় না; সেইরূপ ব্রহ্মরূপ সমুদ্রে সাঁতার দিতে গেলে অনেক বার উঠতে পড়তে হয়, এক বারে হয় না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments