eaibanglai
Homeএই বাংলায়চন্দ্রনাথ রথ খুনে ব্যবহৃত বাইকের রেজিষ্ট্রেশনে বার্নপুরের ঠিকানা, তদন্তে পুলিশ

চন্দ্রনাথ রথ খুনে ব্যবহৃত বাইকের রেজিষ্ট্রেশনে বার্নপুরের ঠিকানা, তদন্তে পুলিশ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় তোলপার রাজ্য রাজনীতি। সেই খুনের ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে সেই বাইকের রেজিষ্ট্রেশনে রয়েছে বার্নপুরের ইস্কো কোয়ার্টারের ঠিকানায়। যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

জানা গেছে বাইকটির রেজিস্ট্রেশন নম্বর হলো WB44D1990। রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বাইকটির মালিকের নাম বিভাস কুমার ভট্টাচার্য। রেজিস্ট্রেশনের তারিখ ৪ মে, ২০১২। তা পশ্চিম বর্ধমান জেলা আরটিওতে করা হয়েছিল। সেটি ২ মে, ২০২৭ পর্যন্ত বৈধ। রেজিস্ট্রেশনে ঠিকানা লেখা হয়েছে কোয়ার্টার নম্বর: এবি ৭/১২, গুরুদ্বার রোড, বার্নপুর, থানা: হিরাপুর, বর্ধমান, রাজ্য: পশ্চিমবঙ্গ।

তবে, বৃহস্পতিবার এই ঠিকানাটি যাচাই করে দেখা যায় যে সেখানে বিভাস কুমার ভট্টাচার্য নামে কেউ থাকেন না। বর্তমানে, বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার কর্মচারী ধরমবীর কুমার তার পরিবার নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। এদিন তিনি বলেন, “আমি ২০১৪ সাল থেকে এই কোয়ার্টারে থাকছি। তার আগে বার্নপুর রোডে ডলি লজ এলাকায় ভাড়া থাকতাম। তারপর নিয়ম মেনে কারখানা কর্তৃপক্ষের কাছে কোয়ার্টারের জন্য আবেদন করি। সেই আবেদনের ভিত্তিতে এই কোয়ার্টারটি পাই।” বিভাস কুমার ভট্টাচার্য নামে কাউকে তিনি চেনেন না বলেও জানান তিনি।

এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ ওই ঠিকানায় গিয়ে খোঁজ নেয় এবং ধরমবীর কুমারের সঙ্গে কথা বলে যাবতীয় তথ্য প্রমাণাদি যাচাই করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments