eaibanglai
Homeএই বাংলায়ওভারহেডের তার ছিঁড়ে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ওভারহেডের তার ছিঁড়ে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

সৌভিক সিকদার, পানাগর -: মঙ্গলবার ভোর থেকে হাওড়াগামী একাধিক দূরপাল্লার ট্রেন পানাগড়, রাজবাঁধ ও দুর্গাপুরসহ বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় আটকে পড়ায় চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। প্রায় দুই ঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত থাকায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। পানাগড় স্টেশনে দাঁড়িয়ে থাকা দুন এক্সপ্রেসের যাত্রীদের অভিযোগ, পরিষেবা বন্ধের সঠিক কারণ রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সময়মতো ঘোষণা না করায় তারা চরম অনিশ্চয়তায় ছিলেন।

​রেল সূত্রে জানা গিয়েছে, পানাগড় ও মানকর স্টেশনের মধ্যবর্তী ডাউন লাইনে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। খবর পাওয়ার পরেই রেলের প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতির কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। মূলত ওভারহেডের এই যান্ত্রিক ত্রুটির কারণেই ভোরবেলা থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল কর্তৃপক্ষের এই গাফিলতিতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও মেরামতির পর পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments