eaibanglai
Homeএই বাংলায়গরমের দাবদাহ থেকে বাঁচতে ছাতা টুপি বিতরণ

গরমের দাবদাহ থেকে বাঁচতে ছাতা টুপি বিতরণ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জৈষ্ঠের প্রায় শেষ। গ্রীষ্মের দাবদাহ চলছে শিল্পাঞ্চল জুড়ে। দিন গড়ালে গরম ও রোদের প্রকোপ থেকে বাঁচতে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছে না মানুষজন। কিন্তু রুজি রুটির প্রয়োজন ওঁদের দাহদাহের মধ্যেই বাড়ির বাইরেই দিন কাটাতে হয়। ওঁরা মানে রিকশা চালক। ওঁদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল শিল্পাঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বেনাচিতি স্বপ্ন পূরণ’।

সোমবার বেনাচিতি সেন্ট্রাল স্টোরের সামনে, এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার রিকশা চালক বন্ধুদের হাতে সংগঠনের তরফে তুলে দেওয়া হল ছাতা, টুপি, গামছা সহ নানা রকম শুকনো খাদ্য সামগ্রী। এছাড়াও ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর শিশুর হাতে তুলে দেওয়া হয় নানা ধরনের পড়াশুনার সামগ্রী ও পুষ্টিকর খাবার।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোরুই। তাঁকে পুষ্পস্তবক,মানপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। তিনি ‘বেনাচিতি স্বপ্ন পূরণ’-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামী দিনে এভাবেই সমাজের প্রন্তিক মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়া উপস্থিত ছিলেন, সঞ্জয় কুমার শীট, সুশান্ত মল্লিক, উজ্জ্বল বাদ্যকর, সোমনাথ রায়, মনোজিৎ আঢ্য, অসীম বিশ্বাস, মনোজ রুইদাস, প্রিয়াঙ্কা মন্ডল, কাকুলি সাহা, সাথী ভট্টাচার্য, নিবেদিতা সরকার আরো অনেকে।

প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুরের এই সেচ্ছাসেবী সংগঠনটি শিল্পাঞ্চল জুড়ে বছর ভর নানা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments