eaibanglai
Homeএই বাংলায়চাকরির নামে তোলাবাজির অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার তৃণমূলের দুই শ্রমিক নেতা

চাকরির নামে তোলাবাজির অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার তৃণমূলের দুই শ্রমিক নেতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন রাজ্যে দুর্নীতি ও অবৈধ কোন কারবার সহ্য করা হবে না। সেই মতো পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন। সেই মতো রাজ্য জুড়ে শুরু হয়েছে ধরপাকড়। প্রায় প্রত্যেক দিনই জেলায় জেলায় দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা। বাদ নেই পশ্চিম বর্ধমান জেলাও। ইতিমধ্যেই জেলার দুই শিল্পাঞ্চলে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক প্রভাবশালী নেতা। এবার তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের দুই শ্রমিক নেতা শেখ রমজান ও কার্তিক রজক ওরফে পিউ।

দুর্গাপুরে বেসরকারি কারখানা গ্রাফাইট ইন্ডিয়ার দীর্ঘদিন ধরে শ্রমিক নেতা হিসেবে পরিচিত শেখ রমজান ও কার্তিক রজক। অভিযোগ ওই বেসরকারি কারখানায় চাকরি দেওয়ার নাম করে এলাকার যুবকদের কাছ থেকে ৩-৪ লক্ষ করে টাকা নিয়েছিলেন তৃণমূলের দুই শ্রমিক নেতা। কিন্তু কাউকেই চাকরি দিতে পারেননি। এই দুই নেতার বিরুদ্ধে কোক ওভেন থানায় চাকরির নামে তোলাবাজি সহ শ্রমিকদের ভয় দেখিয়ে সন্ত্রাসের অভিযোগ দায়ের হয়েছিল। তারই ভিত্তিতে তৃণমূলের দুই শ্রমিক নেতাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয়।

এদিকে এদিন ধৃতদের আদালতে পেশ করার সময় বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দিতে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments