eaibanglai
Homeএই বাংলায়শহরে যানজট কমাতে পাইকারি বাজার স্থানান্তরের উদ্যোগ

শহরে যানজট কমাতে পাইকারি বাজার স্থানান্তরের উদ্যোগ

সংবাদদাতা,আসানসোলঃ- ​শহরের দীর্ঘদিনের যানজট ও অস্বাস্থ্যকর পরিবেশের সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিল প্রশাসন। আসানসোলের মূল শহরের পাইকারি বাজারগুলি ধাপে ধাপে কালীপাহাড়িতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে রবিবার ফলের পাইকারি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জীর সঙ্গে বৈঠক করেন।

​ বিধায়ক জানান, শহরের কেন্দ্রস্থলে পাইকারি বাজার থাকায় প্রতিদিন যানজট এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যায় শহরবাসী অতিষ্ঠ। বিশেষ করে গভীর রাতে মালবাহী ট্রাকের লোডিং-আনলোডিংয়ে গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ফল, সবজি, মাছ ও ডিমের পাইকারি বাজার কালীপাহাড়িতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

​ইতিমধ্যে পুলিশ প্রশাসনের একটি উচ্চপর্যায়ের দল কালীপাহাড়ির প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেছে। নিরাপত্তা, পার্কিং এবং পণ্যবাহী গাড়ির যাতায়াতসহ প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে। প্রশাসনের আশা, এই স্থানান্তর প্রক্রিয়া সফল হলে শহরের প্রধান সড়কগুলিতে যানজট অনেকটাই কমবে এবং নাগরিক পরিষেবা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় নতুন গতি আসবে। বিধায়কের এই উদ্যোগকে শহরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments