eaibanglai
Homeএই বাংলায়মারধর, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, বাকুড়ায় ধৃত তৃণমূলের দাপুটে নেতা

মারধর, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, বাকুড়ায় ধৃত তৃণমূলের দাপুটে নেতা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে তৃণমূলকে সরিয়ে বিজেপি ক্ষমতা দখল করার পরে রাজ্য জুড়ে একের পর এক ঘাসফুল শিবিরের নেতা গ্রেফতার হচ্ছেন। এবার গ্রেফতার হলেন তৃণমূলের বাঁকুড়ার ইন্দপুর ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি, ‘দাপুটে’ নেতা রেজাউল খান। শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে তাকে গ্রেফতার করে ইন্দপুর থানার পুলিশ। রবিবার ধৃতকে বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সম্প্রতি ইন্দপুর থানার এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন যে গত বিধানসভা নির্বাচনের প্রায় পাঁচ দিন আগে রেজাউল খান কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা মারধর ভাঙচুর চালানোর পাশাপাশি স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই অভিযোগের ভিত্তিতে ইন্দপুর থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।

যদিও অভিযুক্তের আইনজীবী চঞ্চল রায় দাবি করেন অভিযোগের কোনও ভিত্তি নেই। তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক পালাবদলের পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেজাউল খানকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments