eaibanglai
Homeএই বাংলায়ডাম্পার সন্ত্রাস ও জমি দখলের অভিযোগ: মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বড় ধেমো গ্রামবাসী

ডাম্পার সন্ত্রাস ও জমি দখলের অভিযোগ: মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বড় ধেমো গ্রামবাসী

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল পৌরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের বড় ধেমো গ্রামে মাত্রাতিরিক্ত ডাম্পারের দাপট, লাগাতার দূষণ ও ‘মাফিয়া রাজ’-এর অতিষ্ঠ জনজীবন এবার সরাসরি পৌঁছাল রাজ্যের প্রশাসনিক প্রধানের দরবারে। দীর্ঘদিনের ডাম্পার সন্ত্রাস ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​গ্রামবাসীদের অভিযোগ, ইসিএল-এর রেলওয়ে সাইডিংকে কেন্দ্র করে ১৬ ও ২২ চাকার ভারী ডাম্পারের দৌরাত্ম্যে এলাকার রাস্তাঘাট বেহাল, পাশাপাশি ধুলোবালিতে জনজীবন বিপর্যস্ত। চিঠিতে সরাসরি প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় নোনিয়া, রোহিত নোনিয়া এবং সঞ্জয় সিং-এর বিরুদ্ধে সরকারি ও ব্যক্তিগত জমি দখল, এমনকি ইসিএল-এর জায়গায় বিশাল ‘নোনিয়া প্রাসাদ’ তৈরির মতো চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে।

​প্রতিবাদ করলেই দুষ্কৃতীদের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। গ্রামবাসীদের হুঁশিয়ারি, অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে এই ‘নোনিয়া সাম্রাজ্য’-এর অবসান না ঘটলে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত না করা হলে বৃহত্তর গণ-আন্দোলনে নামবেন তারা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments