eaibanglai
Homeএই বাংলায়হেমন্ত জন্মোৎসব উপলক্ষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

হেমন্ত জন্মোৎসব উপলক্ষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

সংবাদদাতা, কলকাতাঃ- উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ীতে “নান্দনিক” সংস্থার উদ্যোগে কিংবদন্তী সংগীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এর স্মরণে আয়োজিত হলো “হেমন্ত জন্মোৎসব”। তাঁর গাওয়া রবীন্দ্র সংগীত,আধুনিক বাংলা গান ইত্যাদি পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন- তপন দে, ঋতুকণা ভৌমিক, মিত্রাতিথি দে সহ তিরিশ জন সংগীত শিল্পী। সম্মেলক সঙ্গীতে অংশ নিলেন- রবিকিরণ,শ্যামনগর রিদম, সুরের ধারা, বাহার সুরঝর্ণা, কৃষ্টি, গানের ওপারে, সুরঙ্গনা, গান মঞ্চ ইত্যাদি সংস্থার শিল্পীবৃন্দ। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন- বাবু শঙ্কর, দেবাশিস চট্টোপাধ্যায় ও শুভ ঘোষ। ছিল সমবেত নৃত্যানুষ্ঠানও। সামগ্রিক উপস্থাপনায় ছিলেন মিত্রাতিথি দে। অনুষ্ঠানের রূপায়ণ ও পরিচালনার কৃতিত্ব তপন দে-র প্রাপ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments