eaibanglai
Homeএই বাংলায়গবাদিপশু পাচারের অভিযোগে সরব বিজেওয়াইএম

গবাদিপশু পাচারের অভিযোগে সরব বিজেওয়াইএম

সংবাদদাতা,আসানসোলঃ- ২৩ জুন ভোরে বার্ণপুরের ভারতী ভবনের কাছে ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) কর্মীরা তিনটি গবাদিপশু বোঝাই একটি লরি আটক করে। পাচারের অভিযোগে এই লরিটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

​ বিজেওয়াইএম-এর জেলা সহ-সভাপতি গৌরব ব্যানার্জী জানান, টানেল গেট দিয়ে দীর্ঘ দিন ধরে গরু পাচার হওয়ার গোপন খবর পাচ্ছিলেন তিনি। সেই অনুযায়ী আজ ভোর তিনটে থেকে কর্মীরা এলাকা নজরদারি করছিলেন। নীল টারপলিন দিয়ে ঢাকা লরিটিকে দেখতে পেয়ে তারা থামানোর চেষ্টা করলে চালক গৌরববাবুর বাইকে ধাক্কা দেয়। দ্রুত কর্মীরা চালককে ধরে ফেলেন এবং লরিতে গবাদি পশুগুলিকে অত্যন্ত অমানবিক অবস্থায় দেখতে পান। ​গৌরববাবুর অভিযোগ, এভাবে পশুপাচার মেনে নেওয়া হবে না। ঘটনার খবর পেয়েই তারা স্থানীয় থানায় এবং গোরক্ষক দলকে খবর দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযুক্ত চালককে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments