এই বাংলায়

বোলেরো গাড়ির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী

By Eaibanglai - November 25, 2019
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ-

বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম সোমনাথ টুডু, বয়স ৪০ বছর । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার শিবেরবান্দ মোড়ের কাছে।

পুলিশ সূত্রে জানতে পারা যায় , একটি বোলেরো গাড়ি বিষ্ণুপুরের দিক থেকে সোনামুখীর দিকে আসছিল, সেসময় নাপিতবান্দ গ্রাম থেকে সোমনাথ টুডু নামের ওই ব্যক্তি শিবেরবন্দ মোর দিয়ে মেন রাস্তায় উঠছিল, তখন বোলেরো গাড়িটি সাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement