এই বাংলায় লাইফস্টাইল

ঠাকুর এত প্রার্থনা শোনেন না কেন?

By Eaibanglai - October 30, 2026
— Advertisement —
Advertisement
ঠাকুর এত প্রার্থনা  শোনেন না কেন?

সঙ্গীতা চৌধুরীঃ- একবার একজন ভক্ত প্রশ্ন করেন, “ঠাকুরকে এতো প্রার্থনা করি। তিনি শোনেন না কেন?”

এর উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেন,“তিনি শোনেন তবে চাইলেই দেন না। দেখেন আমরা এটা পাওয়ার যোগ্য কিনা। যেমন আপনার ছেলে যা চায়, সবই আপনি দেননা তাকে। যে প্রার্থনা আন্তরিক ও নিঃস্বার্থ সেই প্রার্থনা বেশি ফল দেয়। হ্যাঁ ঠাকুর কৃপাময় কিন্তু তিনি বলেছেনঃ কৃ মানে করো, পা মানে পাবি। অর্থাৎ সাধনা করলে তবেই পাওয়া যায়। আপনি সাধনা করে যান। বুঝতে পারবেন তাঁর কৃপা। এ আমার মন-গড়া কথা নয়, জীবনের অনুভব।”

এরপর মহারাজ বলেন,“ একটা কথা জিজ্ঞেস করি। আপনি ঠাকুরের জন্য কী করেছেন? শুধু কি নিতেই চান, দিতে নয়? বাতাসা নকুলদানা দেওয়ার কথা বলছি না, তাঁর পথ বা আন্দোলনে আপনি কী দিয়েছেন বা দিচ্ছেন? রামকৃষ্ণের ফৌজে যোগ দিন। অর্থাৎ দীক্ষা নেওয়ার কথা বলছি না, তিনি যে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্যে কি আপনিও পথ হাঁটছেন? মানুষের কল্যাণে কী করছেন?”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement