এই বাংলায় দক্ষিণ বাংলা

পরপর দু’দিনে দু’বার ধসে খনি এলাকায় আতঙ্ক, ইসিএল আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ

By Eaibanglai - October 07, 2026
— Advertisement —
Advertisement
পরপর দু’দিনে দু’বার ধসে খনি এলাকায় আতঙ্ক, ইসিএল আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পরপর দু’দিনে দু’বার আকস্মিক মাটি ধসে পড়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে অণ্ডালের কেন্দা এরিয়ার সিএল জামবাদ ইনক্লাইন পাড়া এলাকায়। বাড়ির নীচের মাটি কখন ধসে পড়বে, সেই আশঙ্কায় কার্যত রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় এলাকায় গণক্ষোভ ক্রমশ বাড়ছে। এদিন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএল আধিকারিকরা পৌঁছালে তাঁদের ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খনি থেকে কয়লা তোলার পর ভূগর্ভস্থ ফাঁকা অংশে ঠিকমতো বালি ভরাট করছে না খনি কর্তৃপক্ষ। ফলে মাটির নীচের স্তর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং তার জেরেই বারবার এই ধসের ঘটনা ঘটছে। এই ধসের জন্য সম্পূর্ণভাবে ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করছেন তাঁরা। বাসিন্দারা আরও জানান, এই সমস্যা আচমকা তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে বিষয়টি ইসিএল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান করা হয়নি। এবার পরপর দু’দিনে দু’বার ধস নামায় আতঙ্ক চরম আকার ধারণ করেছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তী ধস আরও বড় প্রাণহানি বা বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্রুত ধসের কারণ খুঁজে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকার নিরাপত্তা নিশ্চিত করে ঝুঁকিপূর্ণ এলাকাপ বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভূগর্ভের ফাঁকা অংশ কি ক্রমেই জনবসতির দিকে এগিয়ে আসছে? এখন এই প্রশ্নই তাড়া করে বেড়াচ্ছে জামবাদ ইনক্লাইন পাড়ার বাসিন্দাদের। এলাকার সার্বিক নিরাপত্তা নিয়ে ইসিএলের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা এলাকা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement