এই বাংলায় দক্ষিণ বাংলা

অ্যাকাউন্টে বেতন ঢুকলেও কেটে নেওয়া হচ্ছে বড় অংশ! অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ

By Eaibanglai - October 27, 2026
— Advertisement —
Advertisement
অ্যাকাউন্টে বেতন ঢুকলেও কেটে নেওয়া হচ্ছে বড় অংশ! অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি নিয়ম মেনে পুরো বেতন জমা পড়লেও, পরে সেই টাকা থেকে বড় অঙ্কের অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠল গাড়ি মালিকদের বিরুদ্ধে। আর এই অন্যায়ের প্রতিবাদ করলেই কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। এই ঘটনার প্রতিবাদেমঙ্গলবার অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিভিসি গেটের সামনে বিক্ষোভে শামিল হলেন একদল চুক্তিভিত্তিক গাড়িচালক। তাঁদের অভিযোগ, এই অন্যায্যভাবে টাকা কাটার প্রতিবাদ করায় পিন্টু মণ্ডল নামে এক চালককে সম্প্রতি কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। যদিও চালকদের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে গাড়ি মালিকপক্ষ।

বিক্ষোভকারী চালকদের দাবি, অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন কাজের জন্য চুক্তির ভিত্তিতে গাড়ি মালিক সংগঠনের কাছ থেকে প্রায় ৩০ থেকে ৩২টি চার চাকার গাড়ি নেওয়া হয়েছে । নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট চালকদের বেতন সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। কাজের গ্রেড বা পদমর্যাদা অনুযায়ী চালকদের মাসিক বেতন ২২ হাজার, ২৫ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু তাঁদের অভিযোগ, অ্যাকাউন্টে পুরো টাকা ঢোকার পর গাড়ি মালিকেরা জোরপূর্বক প্রত্যেক চালকের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ফেরত নিয়ে নেন । এই বেআইনি টাকা দিতে অস্বীকার করায় পিন্টু মণ্ডল নামে এক চালককে কাজ থেকে সরিয়ে অন্য একজনকে নিয়োগ করা হয়েছে। এর প্রতিকার চেয়ে চালকেরা স্থানীয় বিধায়কেরও দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, চালকদের তোলা এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন গাড়ি মালিকপক্ষের প্রতিনিধি আশীষ পাণ্ডে। তাঁর পাল্টা দাবি, প্রত্যেক চালককে সরকারি নিয়ম মেনেই নির্দিষ্ট সময়ে পুরো বেতন দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। দুই পক্ষের এই বিপরীতমুখী অনড় অবস্থানের জেরে অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়িচালকদের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা বজায় রয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement