এই বাংলায়

অন্ডাল স্টেশনের কাছেই বেলাইন মালগাড়ি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

By Eaibanglai - March 26, 2019
— Advertisement —
Advertisement

সোমনাথ মুখার্জী, অন্ডালঃ লাইনচ্যুত মালগাড়ি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। ঘটনা অন্ডাল স্টেশনের। জানা গেছে, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। রাতের দিকে অন্ডাল ষ্টেশনের ওপর দিয়েই বহু দূরপাল্লার ট্রেন একের পর এক পার হয়। ফলে মালগাড়ী লাইনচ্যুত হওয়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে মনে করা হচ্ছে। যদিও দুর্ঘটনার সময় ওই লাইনে কোন ট্রেন না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সোমবার রাতে এই ঘটনার জেরে দুর্গাপুর ও আসানসোল স্টেশনে বহু দূরপাল্লার গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরে সেইসমস্ত ট্রেনগুলিকে অন্য লাইন দিয়ে গন্তব্যে পাঠানো হয়। মঙ্গলবার সকাল থেকে লাইনচ্যুত মালগাড়ী সরানোর কাজ শুরু হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement