এই বাংলায়

একই দিনে শহরে দুই রহস্য় মৃত্যুর ঘটনা

By Eaibanglai - January 10, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ- একই দিনে আসানসোল শহরে দুই রহস্য় মৃত্যুর ঘটনা ঘটল। দুই জায়গা থেকে উদ্ধার হয় অর্ধদগ্ধ ও রক্তাক্ত দেহ। প্রথম দেহটি উদ্ধার হয় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সেন্ট জোসেফ স্কুল প্রাইমারি সেকশনের কাছে রেলওয়ে হাসপাতাল কলোনি চত্বরে। এদিন অর্ধদগ্ধ দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি মৃদেহের পাশ থেকে একটি সাইকেলও উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে ধন্ধ কাটেনি।

দ্বিতীয় ঘটনাটি কুলটি থানার বরাকর ফাঁড়ির জনকপুরা, কাকা গ্রাউন্ডের পাশের। এদিন সেখান থেকে রাজু রুইদাসের বাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন এসিপি সুকান্ত দাস কুলটি থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘটনা প্রসঙ্গে মৃতের মামা বজরঙ্গি রুইদাস জানান, স্ত্রীর সাথে রাজুর প্রায় অশান্তি লেগে থাকত। যার জেরে রাজুর স্ত্রী ঘর ছেড়ে চলে যায় আর তার পর পরই রাজুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এমনকি ঘটনার পর থেকে রাজুর স্ত্রীর দেখা মেলেনি। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে খুনের কারণ জানা যাবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement