এই বাংলায়

অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ উদ্ধার

By Eaibanglai - March 12, 2023
— Advertisement —
Advertisement

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– অভিযান চালিয়ে এক যুবকের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধারের ঘটনা ঘটল আসানসোলের জামুরিয়া থানা এলাকায়। ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বিকাশ রুইদাস।

জামুরিয়া পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে চুরুলিয়া ফাঁড়ির আধিকারিক বিশ্বজিৎ রাই-এর নেতৃত্বে পুলিশ জামুরিয়ার চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের চুরুলিয়া শ্রীরাম কুলে পাড়ার বিকাশ রুইদাসের বাড়িতে অভিযান চালায়। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ৩০৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি দেশী পাইপগান উদ্ধার করে। যুবকের একটি বাইকও বাজেয়াপ্ত করে পুলিশ।

কীভাবে ওই আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ ওই যুবকের কাছে এল, কিসের জন্য তা মজুত করা হয়েছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবকের সঙ্গে বড়সড় কোনও দুষ্কৃতীচক্রের যোগ রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত করছে পুলিশ। এবিষয়ে আরও তদন্তের জন্য ধৃতকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement