এই বাংলায়

বছরের প্রথম দিনেই অগ্নিকাণ্ডের ঘটনা

By Eaibanglai - January 01, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, আসানসোলঃ– বছরের প্রথম দিনেই আসানসোলের বাজারে ঘটল অগ্নিকাণ্ড। রানীগঞ্জের জেকে নগর বাজারে একটি মহিলাদের পোশাকর দোকানে এদিন আগুন লাগে। আগ্নিকাণ্ডের জেরে পুরো দোকানটি ভষ্মীভূত হয়ে যায়।

জানা গেছে দোকান মালিক গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। এরপর ভোর রাতের দিকে দোকানে কোনওভাবে আগুন লেগে যায়। স্থানীয়রাই প্রথম দোকানটিতে আগুল জ্বলতে দেখে পুলিশ ও দমকলে খবর দেয়। পাশাপাশি এলাকাবাসীরাও আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ও আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অন্যদিকে ওই দোকানে আগুন কিভাবে লাগলো তা এখনো জানা যায়নি। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই সম্ভবত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement