এই বাংলায়

জাতীয় সড়কে চারচাকা উল্টে দুর্ঘটনা

By Eaibanglai - February 21, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– জাতীয় সড়কে চারচাকা স্করপিও গাড়ি উল্টে দুর্ঘটনা। আহত আট জন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন জাতীয় সড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানান আসানসোল দিক থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল স্করপিও গাড়িটি। ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন জাতীয় সড়কে হটাৎই গাড়ির সামনের একটি চাকা ব্লাস্ট করে। গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েক বার পাল্টি খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িটিতে সেই সময় চালক সহ আট জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে সকলেই গাড়ির ভিতর আটকে পড়েন। পরে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটক সকলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে চৌরাঙ্গি ফাঁড়িতে নিয়ে যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement