এই বাংলায়

জামিনের আবেদন হয়নি, ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল

By Eaibanglai - December 09, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– গরু পাচার মামলায় আবারো ১৪দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের। আগামী ২২ ডিসেম্বর পুনরায় তাকে সিবিআই আদালতে পেশ করা হবে। তবে অনুব্রত মণ্ডলের তরফে এদিন সিবিআই আদালতে জামিনের কোনও আবেদনই করা হয়নি। কারণ হিসেবে অনুব্রত মণ্ডলের আইজীবী জানান হাই কোর্টে অনুব্রত মণ্ডলের বেলের আবেদন করা হয়েছে।  আগামী ১৬ ডিসেম্বর ওই মামলার শুনানি রয়েছে। অন্যদিক এদিনও বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বীরভূম থেকে আগত কর্মীদের পঞ্চায়েত ভোটে ঐক্যবদ্ধ ভাবে থেকে লড়াই করে ভালো ফল করার নির্দেশ দেন বলে জানা গেছে।

শুক্রবার সকালে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তায় পুলিশের গাড়ি করে অনুব্রত মণ্ডলকে বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের এই হেভিওয়েট নেতার হাজিরাকে ঘিরে আদালত চত্বরে আটো সাটো পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement