এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলে সাইবার অপরাধ দমন শাখায় বড় সাফল্য, গ্রেফতার ৭ ওয়ান্টেড

By Eaibanglai - September 29, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলে সাইবার অপরাধ দমন শাখায় বড় সাফল্য, গ্রেফতার ৭ ওয়ান্টেড

সংবাদদাতা,আসানসোলঃ- সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশের লাগাতার অভিযানে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সাইবার অপরাধ সংক্রান্ত মামলার তদন্তে পুলিশের নজরে থাকা সাতজন ‘ওয়ান্টেড’ অভিযুক্তকে বিশেষ অভিযান চালিয়ে আসানসোলের নিয়ামতপুরের হরিজন পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের মুচিপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুজিত রুইদাস, আকাশ রুইদাস, জিতেন রুইদাস, রাজকুমার রুইদাস, উজ্জ্বল দাস, সুনীল রুইদাস এবং রাজ রুইদাস। ধৃতদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ব্যাঙ্কের পাসবই, এটিএম কার্ড এবং ২টি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযানের প্রথম পর্যায়ে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের কাছ থেকে নগদ প্রায় ৩ লক্ষ টাকা-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখে তদন্তকারীরা আরও কয়েকজনের নাম ও সাইবার লেনদেনের অকাট্য সূত্র পান। এরপর দফায় দফায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তদন্তের ভিত্তিতে পুলিশের নজরে থাকা এই সাত অভিযুক্তেরও খোঁজ চলছিল। অবশেষে পৃথক অভিযান চালিয়ে সাতজনকেই গ্রেফতার করা হয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সাইবার অপরাধে তাঁদের ভূমিকা, আর্থিক লেনদেন এবং এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। তদন্তে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে বলে জানা গেছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement