এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

দেবিপক্ষের শুভ সূচনাতেই বসবেন মুখ্যমন্ত্রী মহাকরণে

By Eaibanglai - September 28, 2026
— Advertisement —
Advertisement
দেবিপক্ষের শুভ সূচনাতেই বসবেন মুখ্যমন্ত্রী মহাকরণে

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ - যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মহালয়ার আগেই মহাকরণে বসতে চলেছে এবার মুখ্যমন্ত্রীর সচিবালয়। মহাকরণে বসবেন এবার মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার। যদিও এখনও পর্যন্ত যা ঠিক আছে সেই মোতাবেক মহালয়ার আগেই চূড়ান্ত প্রস্তুতি এক প্রকার সেরে ফেলতে চাইছে রাজ্য প্রশাসন। আর দেবি পক্ষের শুভ সূচনাতেই মহাকরণ থেকেই রাজ্য পরিচালনা হতে চলেছে এবার মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর হাত ধরে। সোমবার নবান্নে এই নিয়েই এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গিয়েছে যে বৈঠকে এখনো পর্যন্ত স্থির হয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে মহাকরণে। পাশাপাশি সম্পূর্ণ সিসিটিভিতে মোরা থাকতে এবার মহাকরণ।

অন্যদিকে সচিত্র পরিচয় পত্র এবং আগাম অনুমতি সাপেক্ষ ছাড়া কেউই প্রবেশ করতে পারবেন না এই মহাকরণে। একদিকে নিরাপত্তার বেষ্টনীকে চরমতমভাবে তৈরি করা হচ্ছে। এবার থেকে যত ভি ভি আই পি রা আসবেন তারা খুব সহজেই পৌঁছে যাবেন মহাকরণে। ব্রিটিশ শাসনের সময় থেকে ইতিহাসের এই ঐতিহ্যবাহী পরিকাঠামো আজ সারা পৃথিবীর কাছে স্মরণীয় ও সমাদৃত 'রাইটাস বিল্ডিং'।  সেদিনের সেই মহাকরণেই আবারও ফিরতে চলেছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সচিবালয় ছাড়াও আরও (১২) বারোটি দফতর থাকার কথা রয়েছে এই মহাকরণে। তবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কোন কোন দফতর স্থান পাবে এই ঐতিহ্যবাহী মহাকরণে। তবে প্রথমদিন থেকেই থাকবে তথ্য সংস্কৃতি দফতর। মহাকরণ বা রাইটাস বিল্ডিং এর একদম ওপরেই থাকছে মুখ্যমন্ত্রীর বসার ঘর ও সচিবালয়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজির বসার ঘর। একটা ঘর থাকছে কলকাতা পুলিশের নগরপালের জন্য যেখানে গতিবিধি সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে বলেই নবান্ন সূত্রে খবর। তাই অপেক্ষা এখন শুধুই সময়ের তারপরেই রাইটাস বিল্ডিং বা মহাকরণ ফের তার পুরনো রূপেই ফিরতে চলেছে।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement