এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলে দুর্গাপুজোর মেলা ঘিরে উত্তেজনা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলার অভিযোগ বিজেপির

By Eaibanglai - September 30, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলে দুর্গাপুজোর মেলা ঘিরে উত্তেজনা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলার অভিযোগ বিজেপির

সংবাদদাতা,আসানসোলঃ- দুর্গাপুজোর মেলা বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন এলাকা । স্থানীয় তৃণমূল নেতা রোহিত নুনিয়ার আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় হামলা ও ৯ রাউন্ড গুলি চালিয়েছে বলে  অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতা বির্জু যাদব ও তাঁর কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে  পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বিজেপি নেতা বির্জু যাদবের দাবি, প্রতি বছর যেখানে পূজার মেলা বসে, সেই জায়গাটি রোহিত নুনিয়া নিজের বলে দাবি করে মেলা করতে বাধা দেন। এরপর ধেমোমেন কোলিয়ারি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোলিয়ারির পীঠ এলাকায় মেলার সিদ্ধান্ত হলে, এলাকায় রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে মঙ্গলবার রাতে রোহিত নুনিয়ার আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বির্জু যাদবের অভিযোগ, তাঁকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হলেও তিনি বেঁচে যান, তবে তাঁর কর্মী পবন কুমার মণ্ডলের উপর হামলা হয়। অন্যদিকে, আক্রান্ত বিজেপি কর্মী পবন কুমার মণ্ডল জানান, আসানসোল দক্ষিণ থানার ফাঁড়িতে অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে রোহিত নুনিয়ার লোকজন তাঁকে ঘিরে ধরে ৮-৯ রাউন্ড গুলি চালায়। কোনো রকমে তিনি সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালান। একদিন আগেও তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছিল বলে দাবি পবনের। 

এলাকায়  উত্তেজনা থাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement