এই বাংলায় দক্ষিণ বাংলা

পোর্টালের সমস্যাতেও বন্ধ করা যাবে না মিড ডে মিল: কড়া নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের

By Eaibanglai - September 30, 2026
— Advertisement —
Advertisement
পোর্টালের সমস্যাতেও বন্ধ করা যাবে না মিড ডে মিল: কড়া নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ পোর্টালে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও রাজ্যে কোনোভাবেই বন্ধ রাখা যাবে না স্কুলের মিড ডে মিল (পিএম পোষণ)। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর এই মর্মে জেলাশাসক-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কড়া নির্দেশিকা পাঠাল রাজ্যের স্কুল শিক্ষা দফতর।

শিক্ষা দফতরের সচিবের জারি করা ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, পিএম পোষণ প্রকল্প শুধু পড়ুয়াদের পুষ্টির জন্য নয়, স্কুলে তাদের ধরে রাখার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো প্রশাসনিক বা প্রযুক্তিগত জটিলতার অজুহাতে এই পরিষেবা ব্যাহত করা চলবে না। উল্লেখ্য, রাজ্যের কয়েকটি ব্লকে ‘জিৎ এসএনএ স্পর্শ’ পোর্টালে প্রযুক্তিগত সমস্যা তৈরি হওয়ায় মিড ডে মিল পরিচালনায় জটিলতা দেখা দিয়েছিল। শিক্ষা দফতর জানিয়েছে, এই প্রকল্প চালানোর জন্য অর্থের কোনো ঘাটতি নেই। অর্থ দফতর দ্রুত পোর্টালের ত্রুটি মেটানোর কাজ করছে। তবে সমস্যা সম্পূর্ণ না মেটা পর্যন্ত বিকল্প উপায়ে এই পরিষেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলাশাসক, শিলিগুড়ির মহকুমাশাসক, জিটিএ ও কলকাতা প্রাথমিক স্কুল কাউন্সিলকে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement