এই বাংলায় দক্ষিণ বাংলা

স্কুলের পানীয় জল পরীক্ষায় কড়া রাজ্য, ৩১ অক্টোবরের মধ্যে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ

By Eaibanglai - September 30, 2026
— Advertisement —
Advertisement
স্কুলের পানীয় জল পরীক্ষায় কড়া রাজ্য, ৩১ অক্টোবরের মধ্যে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্যের সমস্ত স্কুলের পানীয় জলের গুণমান নিশ্চিত করতে এ বার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। স্কুলগুলির পানীয় জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ‘ওয়াটার কোয়ালিটি টেস্ট সার্টিফিকেট’ দেওয়ার নির্দেশ জারি করেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর।

গত ২৩ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে পিএইচই-র পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাজ্যের সব স্কুলের জলের নমুনা সংগ্রহ, পরীক্ষা এবং সংশ্লিষ্ট স্কুলকে জল পরীক্ষার রিপোর্ট দেওয়ার কাজ বাধ্যতামূলক ভাবে শেষ করতে হবে। ‘স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং’-এর আওতায় এই জল পরীক্ষা করা হবে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশের পরিপ্রেক্ষিতেই পিএইচই-র তরফে সংশ্লিষ্ট ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় জোর দিয়ে বলা হয়েছে, কোনো স্কুলকেই এই পরীক্ষার আওতার বাইরে রাখা যাবে না। পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষায় স্কুলের পানীয় জলের গুণমান নিশ্চিত করতেই এই প্রশাসনিক তৎপরতা।

স্কুল শিক্ষা দফতরের পাশাপাশি পিএইচই-র এই নির্দেশে প্রশাসনিক মহলে বিষয়টির গুরুত্ব আরও বেড়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement