এই বাংলায়

রেল পুলিশের বিরুদ্ধে হকারদের উপর অত্যাচারের অভিযোগ

By Eaibanglai - December 13, 2022
— Advertisement —
Advertisement

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– রেল পুলিশ বা আরপিএফ স্টেশনে ও ট্রেনে হকারদের উপর অত্যাচার চালাচ্ছে। এমনই অভিযোগ তুলে সোমবার আসানসোলের ডিআরএম অফিসে বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে চলে এই বিক্ষোভ। এদিন রাজু আলুওয়ালিয়া অভিযোগ করেন, বিনা কারণে স্টেশনে ও ট্রেনে হকারদের মারধর করছে, ধরপাকড় করছে লকআপে বন্ধ করে দিচ্ছে, জরিমানা করা হচ্ছে। গরীব মানুষের অধিকার আছে কাজ করে জীবিকা অর্জন করার। কিন্তু সেখানে বাধার সৃষ্টি করছে রেল প্রশাসন। যা মানবাধিকারের উলঙ্ঘন। এদিন তিনি বিনা বাধায় হকারদের ব্যবসা করতে দেওয়ার দাবি জানান। তাঁদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement