এই বাংলায় দক্ষিণ বাংলা

নো-এন্ট্রিতে বেপরোয়া ডাম্পারের ধাক্কা বাইকে, পথ অবরোধ উত্তেজনা

By Eaibanglai - October 06, 2026
— Advertisement —
Advertisement
নো-এন্ট্রিতে বেপরোয়া ডাম্পারের  ধাক্কা বাইকে, পথ অবরোধ উত্তেজনা

সংবাদদাতা,আসানসোলঃ-  নো-এন্ট্রির নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া ডাম্পার চলাচলের জেরে দুর্ঘটনা। মঙ্গলবার সকালে আসানসোলের সেনরেল রোডের কুমারপুর মোড়ের কাছে একটি দ্রুতগামী ডাম্পার এক মোটরসাইকেল আরোহীকে পিষে দেয়। গুরুতর জখম ওই ব্যক্তির নাম বিদ্যুৎ কর, কল্যাণপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎবাবু সকালে মোটরসাইকেলে চেপে কল্যাণপুরের দিক থেকে নিজের অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুমারপুর মোড়ের কাছে একটি অতিরিক্ত গতিসম্পন্ন ডাম্পার পিছন থেকে এসে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ডাম্পারের সামনের চাকার তলায় বিদ্যুৎবাবু আটকে পড়লে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

এই ঘটনার পরেই কুমারপুর মোড় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল ও অফিসের ব্যস্ত সময়ে পুলিশের নজর এড়িয়ে কীভাবে নো-এন্ট্রি জোনে ভারী ডাম্পার যাতায়াত করছে, তা নিয়ে স্থানীয় মানুষজন ও জখম ব্যক্তির পরিবারের সদস্যরা প্রশ্ন তুলে সেনরেল রোড অবরুদ্ধ করে বিক্ষোভে বসেন। এর জেরে আসানসোলগামী রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলে পথঅবরোধ তুলে নেওয়া হয়। এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ, পুলিশি গাফিলতির কারণেই প্রতিদিন নো-এন্ট্রির সময়ে ব্যস্ত রাস্তায় ডাম্পারের দাপট চলছে, যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement