এই বাংলায়

একদিনের মধ্যে চুরির ঘটনার কিনারা, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

By Eaibanglai - January 18, 2023
— Advertisement —
Advertisement

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– এক দিনের মধ্যে চুরির ঘটনার কিনারা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার সন্দেহে রানীগঞ্জের বাসিন্দা দুই ব্যক্তিকে আটক করে ডিজ্ঞাসাবাদ করতেই মেলে সাফল্য। পরে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি রানীগঞ্জের কুমার বাজারের একটি দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটে। যাতে মন্দিরের কিছু বাসনপত্র ও অন্যান্য জিনিস চুরি হয়। পরের দিন মন্দির কমিটির পক্ষ থেকে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। এদিন সংবাদিক সম্মেলন করে এসিপি শ্রীমন্ত ব্যানার্জী জানান, অভিযোগ পেয়েই রানীগঞ্জ থানার নেতৃত্বে টিম তদন্ত শুরু করে এবং দুজনকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে চুরি হওয়া সমস্ত জিনিস উদ্ধার হয়।

বুধবার ধৃত দু’জনকে আদালতে হাজির করে ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement