এই বাংলায়

অভিষেক ব্যানার্জির জেলা সফরের প্রস্তুতিতে তৃণমূল নেতৃত্বের বৈঠক

By Eaibanglai - May 07, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– পশ্চিম বর্ধমান জেলা সফরে আসছেন অভিষেক ব্যানার্জি। তার এই আসন্ন জন সংযোগ যাত্রা কর্মসূচি উপলক্ষ্যে রবিবার আসানসোলের রাহালেন মোড়ে তৃণমূল কার্যালয়ে এক দলীয় বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকের নেতৃত্ব দেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের নেতৃত্বরা। এদিন বৈঠক শেষে মন্ত্রী মলয় ঘটক বলেন আগামী ১৬ মে পশ্চিম বর্ধমান জেলায় আসছেন অভিষেক ব্যানার্জি। তিনি কাঁকসা হয়ে আসানসোলে আসবেন এবং বারাবনিতে রাত্রিবাস করবেন। তারই প্রস্তুতিতে এদিনের বৈঠক।এর পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও মন্তব্য করেন তিনি। তিনি বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে কলকাতা থেকে প্রার্থীর তালিকা করা হবে। এমনকি প্রার্থীর ফর্ম কলকাতা থেকে ফিলাপ হয়ে আসবে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা কলকাতা থেকে করা হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement