দক্ষিণ বাংলা

ছেলেধরা সন্দেহে আটক ৭ সন্দেহভাজন

By Eaibanglai - March 08, 2026
— Advertisement —
Advertisement
ছেলেধরা সন্দেহে আটক ৭ সন্দেহভাজন

সংবাদদাতা,আসানসোলঃ- শনিবার সকালে পাণ্ডবেশ্বরের ছত্রিশগন্ডায় ছেলেধরা সন্দেহে ৭ জন সন্দেহভাজনকে আটক করে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এদিন টোটোতে করে কয়েকজন অপরিচিত পুরুষ ও মহিলা গ্রামে আসে। এলাকায় তাদের ইস্তস্ততঃ ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় ছেলেধরা গুজব ছড়িয়েছে। ফলে ওই অপরিচিতদেরও ছেলেধরা সন্দেহে স্থানীয়রা আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখে সাতজনকে পাণ্ডবেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আটকদের মধ্যে ৪ জন মহিলা ও ৩ জন পুরুষ।

আটক হওয়া ব্যক্তিদের দাবি, তারা বছরে একবার ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতে যান। আগেও গিয়েছেন কিন্তু কখনো সমস্যা হয়নি। এবারই প্রথম এমনটা ঘটলো।

যদিও স্থানীয়রা জানিয়েছেন ওই অপরিচিত ব্যক্তিদের গতিবিধি যথেষ্ট সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের গাজীপুরের বাসিন্দা বললেও তাদের সঙ্গে থাকা পরিচয় পত্রের সঙ্গে তার মিল ছিলনা। ফলে আরও সন্দেহ বাড়ে।

পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement