eaibanglai
Homeএই বাংলায়ভোটের দামামা, শিল্প শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

ভোটের দামামা, শিল্প শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর ও আসানসোলঃ- আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, বাজ্যে নির্বাচনী তৎপরতা তুঙ্গে। ইতিমধ্য়ে রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শিল্প শহর আসানসোল ও দুর্গাপুরেও পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে ও ভোটারদের মনে সাহস জোগাতে শিল্প শহরে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ।

শনিবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে দুর্গাপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সংলগ্ন মেনগেট এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি জায়গা তারা পরিদর্শন করেন। এ সময় তারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন ও নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।

অন্যদিকে শিল্প শহর আসানসোলের ইসমাইলে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। হিরাপুর থানার পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মূলত স্পর্শকাতর অঞ্চলগুলিতে বিশেষ টহল দেওয়া হয়। বাহিনীর জওয়ানরা কেবল মার্চ করেই ক্ষান্ত থাকেননি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার ভৌগোলিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

প্রসঙ্গত,গত কয়েক বছরে ভোটের সময় হওয়া অশান্তির কথা মাথায় রেখে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments