দক্ষিণ বাংলা

আসানসোলে উৎসবের মেজাজ: জোড়া দপ্তরের দায়িত্বে অগ্নিমিত্রা পাল

By Eaibanglai - May 13, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলে উৎসবের মেজাজ: জোড়া দপ্তরের দায়িত্বে অগ্নিমিত্রা পাল

সংবাদদাতা, আসানসোল -: ​পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর সোমবার নবান্নে আয়োজিত হয় প্রথম মন্ত্রিসভার বৈঠক। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ জনহিতকর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, যার মধ্যে অন্যতম হলো রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রকল্পের পাশাপাশি বর্তমানের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পগুলোও যথারীতি কার্যকর থাকবে।

​তবে সোমবার বিকেলের সবচেয়ে বড় চমক ছিল আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি। তাকে নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন—এই দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর আসানসোলে পৌঁছাতেই খুশির জোয়ার বয়ে যায়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন মোড়ে বিজেপি কর্মী-সমর্থকেরা গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন। ​রাস্তাঘাটে বাজি ফাটিয়ে এবং সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে উল্লাস প্রকাশ করেন দলীয় কর্মীরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অগ্নিমিত্রা পালের মতো লড়াকু নেত্রী এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলির দায়িত্বে আসায় রাজ্যের পুর পরিষেবা ও নারী কল্যাণে আমূল পরিবর্তন আসবে। প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে উঠে আসা এই ইতিবাচক সিদ্ধান্তগুলি ২০২৬-এর নতুন সরকারের এক বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement