দক্ষিণ বাংলা

বার্নপুরে আবারও চললো বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের কার্যালয়

By Eaibanglai - May 26, 2026
— Advertisement —
Advertisement
বার্নপুরে আবারও চললো বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের কার্যালয়

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে পালা বদলের পর থেকেই বার্নপুরে চলছে সেল আইএসপির বুলডোজার। ভেঙে ফেলা হচ্ছে সেল আইএসপির-এর জমিতে গড়ে ওঠা সমস্ত অবৈধ নির্মাণ। মঙ্গলবার সেই অভিযানের অংশ হিসেবে ৯৮ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কাউন্সিলর কায়কাঁসা রেয়াজ খুশির কার্যালয় ভেঙে দেওয়া হলো।

এই বিষয়ে কাউন্সিলর জানান, তিনি ওই কার্যালয় থেকেই সাধারণ মানুষের পরিষেবার কাজ করতেন এবং তিনি স্বীকার করেন যে, কার্যালয়টি আইএসপির জমির উপর নির্মিত ছিল। তবে তাঁর দাবি, নির্বাচনের আগেই তিনি আইএসপি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে ভোট শেষ হওয়ার পর তিনি নিজেই কার্যালয় খালি করে দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আসানসোল পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায় এবং আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর কার্যালয় ভেঙে দেয় সেল আইএসপি কর্তৃপক্ষ। একইসঙ্গে বার্নপুর এলাকায় সেলের জমিতে গড়ে ওঠা একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ও ক্লাব ঘরেও চলে উচ্ছেদ অভিযান।

সেল আইএসপির তরফে জানানো হয়, এই অফিসগুলি অনুমতি ছাড়াই তৃণমূল কংগ্রেস বেআইনিভাবে তৈরি করেছিল। অনেকবার এই অফিসগুলি সরানোর জন্য নোটিশও দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের শাসনকালে সেগুলি সরানো হয়নি। কিন্তু এখন বাংলায় ক্ষমতার পরিবর্তন হয়েছে। তার পরে গোটা পরিস্থিতি বদলে গেছে। তাই পুলিশ প্রশাসনের সহায়তায় সেল আইএসপি-এর জমিতে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement