eaibanglai
Homeএই বাংলায়চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল আসানসোলের ডেপুটি মেয়রের নাম

চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল আসানসোলের ডেপুটি মেয়রের নাম

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– চুড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিতর্ক চলছেই। এরই মধ্যে জানা গেলে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের নামও ওই তালিকা থেকে বাদ গেছে। তার নাম রাখা হয়েছে বিচারাধীন তালিকায়। সোমবার নিজেই এই বিষয়টি নিয়ে সকলকে অবহিত করেন তিনি।

ডেপুটি মেয়র জানান এসআইআরে ইনুমেরেশন ফর্ম পূরণ করেছিলেন তিনি। এরপর শুনানিতে তার ডাকা পড়েছিল। কিন্তু সেই সময় অসুস্থ হওয়ায় তিনি চিকিৎসার জন্য হায়দরাবাদে ছিলেন। তবে প্রয়োজনীয় সব নথি পরিবারের সদস্যকে দিয়ে পাঠিয়েছিলেন।

সোমবার ওয়াসিমুল হক বলেন, “স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আমার কাছে রয়েছে। শুনানিতে সেই সব নথি দেওয়া হয়েছিল। তাও আমার নাম বিচারাধীন হিসেবে গণ্য হয়েছে।” এদিন তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে এটা তার প্রমাণ। আমার কাছে সব নথি থাকার পরেও, আমি জনপ্রতিনিধি হয়েও যদি এই অবস্থা হয় তাহলে এরা সাধারণ মানুষের সঙ্গে কি করেছে? বাংলার মানুষ সব দেখছেন। যারা এটা করেছে তারা ঠিক সময়ে এর জবাব পেয়ে যাবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, ওয়াসিম উল হক তিনবার জন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। সরকারি ভাবে সেই শংসাপত্রও আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments