এই বাংলায়

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত দুই পথচারী, আহত দুই

By Eaibanglai - December 03, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়া:– বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই পথচারীর। গুরুতর আহত আরও দু’জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের বেলিয়াতোড় ডাক বাংলো মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে সোনামুখীর দিক থেকে একটি বোলেরো গাড়ি বেপরোয়া গতিতে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। বেলিয়াতোড়ের ডাক বাংলো মোড়ের কাছে কর্তব্যরত পুলিশ কর্মীরা বোলেরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে গাড়িটি আরো গতি বাড়িয়ে দেয় এবং নিয়ন্ত্র হারিয়ে ডাক বাংলো মোড়ের কাছেই পথ চলতি স্থানীয় চারজনকে ধাক্কা মারে । ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পুলিশ ঘাতক গাড়িটি সহ তার চালককে গ্রেফতার করে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement