এই বাংলায়

বিপুল পরিমাণ নামী কোম্পানি নকল নুন উদ্ধার

By Eaibanglai - February 12, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার নামী কোম্পানির বিপুল পরিমাণ নুন উদ্ধার হল বিষ্ণুপুর শহরের ময়রাপুকুর ও ঝাপড় মোড় এলাকা থেকে। ঘটনায় পাঁচ ব্যবসায়ীর নামে অভিযোগ দায়ের।

জানা গেছে, দেশের একটি নামী নুন প্রস্তুতকারী সংস্থার জানতে পারে বিষ্ণুপুর শহরের বিভিন্ন বাজারে তাদের ব্র্যান্ডের নামে নকল নুনের রমরমার ব্যবসা চলছে। তাদের প্যাকেটের অবিকল নকল করে নিম্ন মানের নুন বাজারে ছড়িয়ে দিয়ে মুনাফা লুটছে একশ্রেনীর অসাধু কারবারি। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে ওই সংস্থা। নকল ব্র‍্যান্ড ব্যবহার করে নুন মজুতকারী ও তা বাজারে সরবরাহকারীদের শনাক্ত করতে তারা বেসরকারী তদন্তকারী সংস্থার সাহায্য নেন। ওই তদন্তকারী সংস্থা তদন্ত করে জানতে পারে বিষ্ণুপুরের ময়রাপুকুর ও ঝাপড় মোড় এলাকার পাঁচটি গুদামে নকল নুন মজুত করা হচ্ছে। এরপরই বিষ্ণুপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল রাতে ওই গুদামগুলিতে হানা দেওয়া হয় এবং বিপুল পরিমাণ নকল নুনের প্যাকেট উদ্ধার করা হয়। এরপরই ওই নকল নুন মজুতকারী পাঁচ জন ব্যবসায়ীর বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করে নামী নুন প্রস্তুতকারী সংস্থা।

অন্যদিকে অভিযুক্ত ব্যবসায়ীরা দাবী করেছেন, ট্রেড মার্ক বিহীন ওই নুন বিক্রি বা মজুত করা বেআইনী তা তাঁরা জানতেন না।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement