এই বাংলায়

ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে যুবকের গলার নলি কেটে খুন

By Eaibanglai - April 22, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- একেবারে ভর সন্ধ্যেয় প্রকাশ্যে ব্যস্ত রাস্তায় যুবকের গলার নলি কেটে খুন করল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া শহরের অভিজাত এলাকা হিসাবে পতিচিত প্রতাপবাগানে। মৃত যুবকের নাম শেখ আমন। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় একটি দামী বাইকে করে জুনবেদিয়া এলাকা থেকে প্রতাপবাগানের রাস্তা ধরে কলেজ রোডের দিকে যাচ্ছিল মাচানতলা এলালার বাসিন্দা শেখ আমন। স্থানীয়দের অনেকেই লক্ষ্য করেন ওই বাইকটিকে ফলো করে এল আই সি কোয়ার্টার চত্বর পর্যন্ত যায় দুষ্কৃতীরা এবং এলআইসি কোয়ার্টার লাগোয়া প্রতাপবাগানের মূল রাস্তায় চলন্ত বাইকটিকে ধাক্কা দিয়ে আমনকে ফেলে দেয় তারা। পরে ছুরি দিয়ে আমনের গলার নলি কেটে বাইকে চড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

যে এলাকায় প্রকাশ্যে যুবককে খুন করা হয় সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে বাঁকুড়া সদর থানার আইসির আবাসন। রাস্তাটিও যথেষ্ট ব্যস্ত। এমন ব্যাস্ত সড়কে ভর সন্ধ্যোয় ভয়াবহ এই খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়া শহর জুড়ে। প্রশ্ন উঠেছে শহরবাসীর নিরাপত্তার বিষয়টি নিয়েও।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement