এই বাংলায়

মাঝ রাস্তায় উল্টে গেল পুলিশ গাড়ি, আহত বেশ কয়েকজন

By Eaibanglai - January 12, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়া :- মাঝ রাস্তায় গাড়ি উল্টে গিয়ে আহত হলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে, বাঁকুড়ার ইন্দাস থানার শুকোপুকুর এলাকায় ।

জানা গেঠে, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ নাইট ডিউটি শেষে আউশনারা দিক থেকে ইন্দাস থানায় ফিরছিল একটি পুলিশ গাড়ি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাড়িটি উল্টে যায় এবং ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হন। কাছেই থানা থাকায় পুলিশের গাড়ি থেকে ইন্দাস থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে অন্যান্য পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসার পরই আহত পুলিশ কর্মীদের ছেড়ে দেওয়া হয় ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। যিদও বিষ্ণুপুর এসডিপিও কুতুব উদ্দিন খান জানান, ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement