এই বাংলায়

স্কুল বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মহিলার, জখম আরও ১

By Eaibanglai - February 10, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- শুক্রবার সকালে স্কুল বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলা স্কুটি চালকের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক স্কুটি আরোহী মহিলার। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার রাজগ্রাম পুয়াবাগান রাস্তায়।

প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে একটি বেসরকারি স্কুল বাস পুয়াবাগানের দিকে যাচ্ছিল। অন্যদিকে উল্টো দিক থেকে একটি স্কুটিতে দুই মহিলা বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় পাস কাটাতে গিয়ে স্কুল বাসের সঙ্গে স্কুটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালক মহিলার। গুরুতর জখম হন আরোহী মহিলা। দুর্ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় ও জখম মহিলাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃত ও আহত মহিলা ইন্দপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অন্যদিকে এদিনের দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ এলাকায় একশ্রেণির ব্যবসায়ী ও একশ্রেণির মানুষ রাস্তা দখল করে রেখেছে। ফলে ওই রাস্তার একটা অংশ ক্রমশ সংকীর্ন হয়ে পড়েছে। যার জেরে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। এদিনের ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাস্তা দখল হয়ে যাওয়ার ফল। বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement